কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শনিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, ‘৪ মাস পর যুক্তরাজ্য চিকিৎসা শেষে আগামী ৫ মে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। কাতারের বিশেষ রয়্যাল এয়ার-অ্যাম্বুলেন্সেই তিনি দেশে ফিরছেন। তার সঙ্গে দুই পুত্রবধূও থাকবেন।’
সাধারণ যাত্রীর কথা বিবেচনায় রুট পরিবর্তন না করেই দেশে ফিরছেন খালেদা জিয়াসাধারণ যাত্রীর কথা বিবেচনায় রুট পরিবর্তন না করেই দেশে ফিরছেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে একহাতে দলীয়, অন্য হাতে জাতীয় পতাকা নিয়ে দলের কর্মীরা থাকবেন বলেও জানান ফখরুল।চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাঁকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।